বিশিষ্ট আরবি সাহিত্যিক মুস্তফা আস-সিবায়ি রহ. শয়তান মানুষের সামনে গুনাহকে সুসজ্জিত করার এগারোটি পদ্ধতি তুলে ধরেছেন। তিনি শয়তান সম্পর্কে বলেছেন,
![]() |
| শয়তানের ধোঁকা |
১. শয়তান আপনাকে দুনিয়ার পটপরিবর্তন সম্পর্কে জানার জন্য দুনিয়া অর্জনে ধোঁকা দেবে!
২. খারাপ লোকদেরকে হিদায়াতের পথে আনার মিথ্যা আশায় শয়তান আপনাকে খারাপ সঙ্গগ্রহণে ধোঁকা দেবে!
৩. শোধরানোর উদ্দেশ্যে জালিমদের সঙ্গে নিফাকির ব্যাপারে আপনাকে ধোঁকা দেবে!
৪. সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার ছলে শয়তান আপনাকে প্রসিদ্ধির ধোঁকা দেবে!
৫. সত্য উন্মোচনের ছলে শয়তান আপনাকে মুসলিমদের ঐক্য বিনষ্ট করার ওপর ধোঁকা দেবে!
৬. নিজের সংশোধন আগে দরকার। এটি বলে শয়তান আপনাকে মানুষের সংশোধন ত্যাগের ব্যাপারে ধোঁকা দেবে!
৭. তাকদির এবং আল্লাহর ফায়সালার কথা বলে শয়তান আপনাকে আমল থেকে বিরত থাকার ধোঁকা দেবে!
৮. ইবাদতে ব্যস্ত থাকার ছলে শয়তান আপনাকে ইলম অর্জন ত্যাগের ব্যাপারে ধোঁকা দেবো
৯. নেককারদের অনুসরণের নামে শয়তান আপনাকে সুন্নত পরিত্যাগে ধোঁকা দেবে!
১০. জবাবদিহি তো আল্লাহর সামনে, এমন কথা বলে শয়তান আপনাকে স্বেচ্ছাচারিতার ব্যাপারে ধোঁকা দেবে!
১১. নির্যাতিতদের ওপর দয়া ও অনুগ্রহ করার নামে শয়তান আপনাকে অন্যের ওপর জুলুমের ব্যাপারে ধোঁকা দেবে!
ড. খালিদ আবু শাদি রচিত 'শয়তানের বিরুদ্ধে যুদ্ধ' বই থেকে চয়িত।

