Magspot Blogger Template

হাজরে আসওয়াদ সম্পর্কে ৬টি অজানা তথ্য।

 জেনে নিন হাজরে আসওয়াদ সম্পর্কে ৬টি অজানা তথ্য।

হাজরে আসওয়াদ
হাজরে আসওয়াদ 


১) হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হওয়া পাথর

আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাদ্বি.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, 'হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ।' (তিরমিযি ৮৭৭, নাসাঈ ২৯৩৫, সহীহ: ইমাম তিরমিযী)

২) শুরুতে হাজরে আসওয়াদ দুধের চাইতেও সাদা ছিল

রাসূল (সা.) বলেছেন, 'জান্নাত থেকে যখন হাজরে আসওয়াদ অবতীর্ণ হয়েছিল, তখন এটি দুধের চাইতেও সাদা ছিল। পরবর্তীতে আদম সন্তানদের পাপ এটিকে কালো বানিয়ে দিয়েছে।' (আহমাদ ২৭৯২, ইবনু খুজাইমাহ ৪/২১৯, ফাতহুল বারি ৩/৪৬২)

আবদুল্লাহ ইবনু উমার (রাদ্বি.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, এই দুটি রোকন (হাজরে আসওয়াদ ও রোকনে ইয়ামানি) স্পর্শ করা গুনাখাতা মুছে দেয়। (তিরমিযি, হাদিস : ৯৫৯)

৩) পাথর স্পর্শ করা, চুমু খাওয়া, ইশারা করা

হজ্জ, উমরাহ কিংবা নফল তাওয়াফ করার সময় এই পাথর স্পর্শ করা হয়, চুমু খাওয়া হয়, এবং পাথরের দিকে ইশারা করা হয়। রাসুলুল্লাহ (সা.) তাওয়াফের মধ্যে যখনই হাজরে আসওয়াদের কাছে আসতেন, তাকবির তথা আল্লাহু আকবার বলে চুমু দিতেন বা লাঠি ইত্যাদি দিয়ে ইশারা করতেন। (সহীহ বুখারি ১/২১৯)

৪) হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মাফ হয়

আবদুল্লাহ ইবনু উমার (রাদ্বি.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, এই দুটি রোকন (হাজরে আসওয়াদ ও রোকনে ইয়ামানি) স্পর্শ করা গুনাখাতা মুছে দেয়। (তিরমিযি, হাদিস : ৯৫৯)

৫) হাজরে আসওয়াদে চুমু দেওয়া হয় নবীজির সুন্নত অনুসরণে

যেমন, সাহাবী উমার (রাদ্বি) এই পাথরে চুমু দেওয়ার সময় বলেছিলেন, ‘আমি জানি যে, তুমি একটি পাথর মাত্র। তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না। তবে যদি আমি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমাকে চুমু দিতে, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না।’ (বুখারি, হাদিস : ১৫৯৭) 

৬) কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে উপস্থিত করা হবে

আল্লাহর রাসূল (সা.) বলেছেন, 'আল্লাহর কসম! ‘আল্লাহ কিয়ামতের দিন হাজারে আসওয়াদকে উঠাবেন এমন অবস্থায় যে, তার দু’টি চোখ থাকবে, যা দিয়ে সে দেখবে ও একটি যবান থাকবে, যা দিয়ে সে কথা বলবে এবং ঐ ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে, যে ব্যক্তি খালেছ অন্তরে তাকে স্পর্শ করেছিল।’ (তিরমিযি ৯৬১, ইবনু মাজাহ ২৯৪৪)

1 Comments

  1. সুবাহান-আল্লাহ

    ReplyDelete
Previous Post Next Post
Magspot Blogger Template
Magspot Blogger Template
Magspot Blogger Template

نموذج الاتصال